1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

সাদুল্যাপুরে আরও এক নারীর করোনা সনাক্ত – কয়েকটি পরিবার লকডাউন

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৩৬ বার পড়া হয়েছে

 

 

 

গাইবান্ধায় করোনায় আক্রান্ত দুই আমেরিকা প্রবাসীর সংস্পর্শে আসা আরও এক নারী নতুন করে করোনা ভাইরাস পজেটিভ সনাক্ত হয়েছে। এ কারণে জেলার সাদুল্যাপুর উপজেলার হবিবুল্যাপুর গ্রামের পশ্চিম (হিন্দু) পাড়া এলাকায় ১৫ হতে ১৬ টি পরিবার লকডাউন করা হয়েছে। এনিয়ে জেলায় শনিবার পর্যন্ত জেলায় ৫ জন করোনা ভাইরাস পজেটিভ রোগী সনাক্ত হল। এর মধ্যে ২ জন আমেরিকা প্রবাসী মা ও ছেলে এবং এই দুইজনের সংস্পর্শে আসা বাকী ৩ জন। এই ৫ জনেই পরস্পরের আত্মীয় স্বজন।

৪ এপ্রিল শনিবার দুপুরে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নবীনেওয়াজ এই লকডাউন আদেশ জারি করেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা, ওসি মাসুদ রানা ও বনগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন সরকার। সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ শাহীনুল ইসলাম মন্ডল জানান, নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ওই নারীকে আপাতত তার নিজ বাড়ীতেই হোম আইসোলেশনে উপজেলা স্বাস্থ্য বিভাগের নজরদারীতে রাখা হয়েছে। তিনি আরও জানান, শনিবার সকালে ঢাকার রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা (আইইডিসিআর) থেকে করোনা ভাইরাস পজেটিভ সনাক্ত হওয়ার বিষয়টি তাদেরকে জানানো হয়েছে । এই পাড়ায় মোট ১৫ থেকে ১৬ টি পরিবারের বসবাস।

প্রসঙ্গত উল্লেখ্য যে, সাদুল্যাপুর উপজেলার হবিুল্যাপুর গ্রামে গত ১১ মার্চ এক বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে ৫ শতাধিক আত্মীয়স্বজন ও প্রতিবেশি অংশ নেন। এই অনুষ্ঠানের নিমন্ত্রণে আমেরিকা থেকে আসা দুইজন আত্মীয় আসেন। তারা ওই বাড়িতে গত ১১, ১২ ও ১৩ মার্চ অর্ধশতাধিক লোকজনের সাথে অবস্থান করেন। গত ১৪ মার্চ বিবাহোত্তর অনুষ্ঠানের নিমন্ত্রণ খেয়ে গাইবান্ধা শহরে নিজ বাড়ি চলে যায়। এরপর ওই বিবাহোত্তর অনুষ্ঠানে অংশ নেয়া অনেকে গত ২১ মার্চ গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের উপ-নির্বাচনে ভোট দেন। এছাড়া আমেরিকা প্রবাসী ওই ২ জন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান ও প্রত্যাহিক কাজকর্মে বিভিন্ন জায়গায় যায়। পরে গত ২২ মার্চ আমেরিকা প্রবাসি ওই দুইজনের করোনা ‘পজেটিভ’ ধরা পড়ে। এরপর গত ২৭ মার্চ আরও দুই জন করোনা ভাইরাস ‘পজেটিভ’ সনাক্ত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!