1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাইবান্ধায় খাদ্য সামগ্রী নিয়ে কর্মহীন মানুষের পাশে দাড়ালেন পুলিশ সুপার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে গত ২৬ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে গরিব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরন-পোষণ যোগাতে পারছে না। এ ধরনের মানুষের সাহায্যার্থে সোমবার (৩০ মার্চ) গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ হতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে এসব কর্মহীন মানুষের পাশে দাড়ালেন গাইবান্ধা পুলিশ সুপার।সোমবার সকালে গাইবান্ধা সদর উপজেলায় ভাসমান বেদে সম্প্রদায়ের কর্মহীন ১১টি পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দেন গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের কারণে উপার্জন বন্ধ থাকায় অসহায় হয়ে পড়া পরিবারের কাছে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণের কাজ শুরু করেছি। জেলা পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে।

এসময় গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!