1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট

করোনায় প্রাণ হারালেন ‘কাইশ্যা’

  • আপডেট হয়েছে : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৩১ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাপানের কমেডিয়ান কেন শিমুরা। বাংলাদেশের দর্শকদের কাছে তিনি ‘কাইশ্যা’ নামে পরিচিত। তার বয়স হয়েছিল ৭০ বছর। সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানিয়েছে দেশটির ন্যাশনাল ব্রডকাস্টিং অর্গানাইজেশন।

রয়টার্সের বরাত দিয়ে দ্য স্টার জানায়, সম্প্রতি মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হন ওই কমেডিয়ান। পরে তাকে টোকিওর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৯ মার্চ) তার মৃত্যু হয়। তবে হাসপাতালের নাম জানায়নি সংবাদ সংস্থাটি।

কেন শিমুরার জন্ম ১৯৫০ সালের ২০ ফেব্রুয়ারি জাপানের টোকিও শহরের হাইকমিশুরিয়ায়। ১৯৭০ সালের দিকে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। বিশ্বজুড়েই কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় তিনি।

বাংলাদেশের একটি অপেশাদার অনলাইন গ্রুপ শিমুরা অভিনীত বিভিন্ন ধারাবাহিক বাংলা ডাবিং করে ফেসবুক ও ইউটিউবে প্রচার করে। এর ফলে তিনি বাংলাদেশেও সব বয়সী মানুষের কাছে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন। আর তখন থেকেই তিনি বাংলাদেশের মানুষের কাছে ‘কাইশ্যা’ নামে পরিচিত।

শিমুরা জাপানের কৌতুক অভিনয়কে এক ব্যতিক্রম ধারায় নিয়ে গেছেন। তিনি প্রকৃতপক্ষেই একজন পাঁড় অভিনেতা ছিলেন। তিনি দ্য ইয়োতে​অভিনয়ের জন্য বেশি নাম করেছিলেন। ৭০ বছর বয়সী শিমুরা টিভি শোতে ‘বাকা টোনোসামা’ (বোকা প্রভু) এবং ‘হেনা ওজিসান’ (অদ্ভুত চাচা) এর মতো জনপ্রিয় চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!