1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

গাইবান্ধা পৌরসভার ভেজাল বিরোধী অভিযান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩০ মে, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা পৌরসভার উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় শহরের বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পৌর ভেজাল বিরোধী কমিটির আহবায়ক ও গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র জি.এম চৌধুরী মিঠু। এ সময় শহরের পুরাতন বাজার, নতুন বাজার, হকার্স মার্কেটে হোটেল রেস্তোরায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে বাসি রস মালাই, জিলাপি, গরুর মাংস, তেল জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল পৌর পার্কে পুঁতে ফেলা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর আব্দুর রহিম আকন্দসহ টিমের অন্য সদস্যরা।

পৌরসভা সূত্র জানায়, ভেজাল বিরোধী অভিযান শুধু রমজান মাসে নয়, সার বছর জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে। এব্যাপারে পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন বলেন, পবিত্র রমজান মাসে যাতে খাবার অনুপযোগী খাদ্য বাজারে বিক্রয় করতে না পারে সেজন্য সরকারী সিদ্ধান্ত পৌরসভা বাস্তবায়ন করে যাচ্ছে। ভেজাল বিরোধী কমিটির আহবায়ক জিএম চৌধুরী মিঠু বলেন, খাদ্যের গুনগত মানের বিষয়ে পৌরবাসীর স্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না। খাদ্যদ্রব্য ক্রয়ের আগে পৌরবাসীকেও সচেতন হতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!