1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত

২০ ‘রক্ষিতা’ নিয়ে আইসোলেশনে থাইল্যান্ডের রাজা

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

২০ জন হারেম বা ‘রক্ষিতা’ সঙ্গে নিয়ে জার্মানির বিলাসবহুল হোটেলে ‘সেল্ফ আইসোলেসনে’ অবস্থান করছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন। জার্মান ট্যাবলয়েড ‘বিল্ড’ খবরে জানা গেছে। ৬৭ বছর বয়সী থাই রাজার সঙ্গে তার চার স্ত্রীর কেউ আছে কিনা তা জানা যায়নি।তবে কর্মচারীও আছেন সেই হোটেলে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, সোনেনবিচল নামে একটি চার তারকা বিলাসবহুল হোটেল পুরোটা ভাড়া করেন রাজা মহা ভাজিরালংকর্ন।

তবে রাজার সঙ্গে থাকা ১১৯ জন সদস্যকে শ্বাসকষ্টজনিত রোগ সংক্রমণের কারণে থাইল্যান্ডে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।

একজন থাই নাগরিক দাবি করেন, রাজা ভাজিরালংকর্ন ছুটি কাটাতে জার্মানি গিয়েছেন এবং এই সময়ের মধ্যেই থাইল্যান্ডে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে।

এই কথা ছড়িয়ে পড়ায় রাজার ওপর চরম খেপেছেন থাইল্যান্ডের বাসিন্দারা। কিন্তু থাইল্যান্ডে রাজাকে অপমান ও সমালোচনা করলে তাকে ১৫ বছরের জেল দেওয়ার বিধান রয়েছে। সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দেশটির হাজার হাজার নাগরিক সামাজিক মাধ্যমে এর কড়া সমালোচনা করেছেন।

ইতিমধ্যে দেশটির টুইটারে ‘#হোয়াই ডু উই নিড অ্যা কিং’ (আমাদের কেন রাজা প্রয়োজন) লিখে প্রতিবাদের রব উঠেছে। যা ২৪ ঘণ্টার মধ্যে ১২ লাখ বার টুইটারে পোস্ট হয়েছে।

উল্লেখ্য, থাইল্যান্ডে প্রায় ১৪শ মানুষের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে এবং সাতজন এ ভাইরাসে মারা গেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!