1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

করোনা: আগামী ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচল স্থগিত

  • আপডেট হয়েছে : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় তিন দেশ ছাড়া বিশ্বের সব দেশের সঙ্গে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচল স্থগিত করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আজ শনিবার বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে এই সময়সীমা ছিল ৩১ মার্চ পর্যন্ত, যা বাড়িয়ে ৭ এপ্রিল করা হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ বিমান চলাচল ৪ এপ্রিল থেকে বাড়িয়ে ৭ এপ্রিল করা হয়েছে।

এ ব্যাপারে বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (সিডিউল পেসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ৩১ মার্চ এর পরিবর্তে আগামী ৭ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো। একই সাথে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ৭ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো। বিশেষ ফ্লাইট ও কার্গো ফ্লাইট যথারীতি চলবে।

এর আগে গত ২১ মার্চ নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে ইংল্যান্ড, চীন, হংকং, ব্যাংকক ছাড়া সব দেশের সঙ্গে বিমান চলাচল ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করেছিল বাংলাদেশ।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানায়, যুক্তরাজ্যের ক্ষেত্রে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কোনো নিষেধাজ্ঞা আরোপ করেননি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সেখানে ৩০ মার্চ থেকে আগামী সাত দিনের জন্য তাদের ফ্লাইট স্থগিত করেছে। চীনের সঙ্গেও কোনো নিষেধাজ্ঞা ছিল না এখনও নেই। এক্ষেত্রে বিমানসংস্থাগুলি তাদের মতো করেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। হংকং ও থাইল্যান্ড রুটে যাত্রী স্বল্পতার কারণে এয়ারলাইন্সগুলো তাদের ফ্লাইট স্থগিত করেছে। এছাড়া ইউরোপের সঙ্গেও সব ধরনের বিমান চলাচল স্থগিত করা হয়। ফলে কার্যত চীনের সঙ্গে ফ্লাইট চালু আছে। দেশিয় এয়ারলাইনসগুলোর মধ্যে সপ্তাহের রবিবার মাত্র একদিন ফ্লাইট চালাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!