1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমলারা জনগণের সেবক, জুলুম করার জন্য মাঠে নামানো হয়নি

  • আপডেট হয়েছে : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

মাক্স না পরার কারণে বৃদ্ধদের কান ধরানোয় সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সাইয়েমা হাসান অন্যায় করেছেন বলে প্রতিক্রিয়া জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এসিল্যান্ড সাইয়েমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া উচিত বলে গণমাধ্যমের কাছে এক প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন।

সমালোচনার মুখেই সাইয়েমা হাসানকে প্রত্যাহার করা হয়েছে আজ শনিবার। এখন তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে ব্যবস্থা নেয়া হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব।

শুক্রবার (২৭ মার্চ) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাস্ক না পরার অপরাধে তিন বৃদ্ধের কান ধরিয়ে ওঠবস করান এসিল্যান্ড সাইয়েমা। এই ঘটনার ছবি সাইয়েমা নিজের মোবাইল ক্যামেরায় ধারণ করে ফেসবুকে পোস্ট করেন। এরপরই সমালোচনার ঝড় বইতে থাকে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যশোরের মণিরামপুরের চিনাটোলা বাজারে এ ঘটে।

আইনমন্ত্রী বলেন, ‘আমলারা হচ্ছেন জনগণের সেবক। জনগণ আমলাদের কোনো কাজে যদি মনে কষ্ট পান, তা মেনে নেয়া যায় না।’

তিনি বলেন, ‘করোনার প্রভাব দূর করতে হলে সচেতনতার কোনো বিকল্প নেই। এই সচেতনতার জন্যই পুলিশ, সেনাবাহিনী, প্রশাসনকে মাঠে নামানো হয়েছে। কাউকে জুলুম করার জন্য নয়। করোনা নিয়ে মানুষ আতঙ্কে রয়েছে। এর মধ্যে যদি বাড়তি আতঙ্ক সৃষ্টিতে কেউ ভূমিকা রাখে, সে অন্যয় করছে।’

মন্ত্রী আনিসুল হক বলেন, ‘এসিল্যন্ড সাইয়েমা যা করেছেন, তা অন্যায়। এজন্য তার শাস্তির বিধান রয়েছে। মাস্ক না পরার অপরাধে বৃদ্ধদের কান ধরনোর ঘটনা খুবই অশোভন মনে হয়েছে। তাকে প্রত্যাহার করা হয়েছে। বিভাগীয় সিদ্ধান্তে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!