1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

দেশে নতুন কোনো আক্রান্ত নেই: আইইডিসিআর

  • আপডেট হয়েছে : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো করোনায় আক্রান্ত নেই বলে জানিয়েছেন- রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

আজ শনিবার (২৮ মার্চ) করোনাভাইরাসসংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে করা ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আমরা আইইডিসিআর’র হটলাইনে তিন হাজার ৪৫০টি কল পেয়েছি। এগুলোর সবই কোভিট-১৯ সংক্রান্ত কল। এ পর্যন্ত আমরা নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পরীক্ষা করেছি এক হাজার ৬৮টি। গত ২৪ ঘণ্টায় ৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড  ইনফেকশাস ডিজিসেস (বিআইটিআইডি)-এও আমরা পরীক্ষা শুরু করেছি। গত ২৪ ঘণ্টা সেখানে পাঁচটি নমুনা সংগ্রহ করে মোট আটটি নমুনা পরীক্ষা করেছি। সমস্ত নমুনা পরীক্ষা ফলের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো সংক্রমণ শনাক্ত করিনি।

আইইডিসিআর পরিচালক বলেন, এখন আমাদের সর্বমোট নিশ্চিত রোগীর সংখ্যা ৪৮। গত ২৪ ঘণ্টায় আরো চারজন কোভিড-১৯-এ আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত আক্রান্ত ৪৮ জনের মধ্যে ১৫ জন সুস্থ হয়েছেন। যখন থেকে তাদের মধ্যে লক্ষণ উপসর্গ দেখা দেয় তখন থেকে মোট ১৬ দিন হাসপাতালে ছিলেন তারা। এই মুহূর্তে হাসপাতালে আইসোলেশনে আছেন ৪৭ জন। সর্বমোট আইসোলেশনে ছিলেন ২৮৪ জন। বাকিদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

আইইডিসিআর পরিচালক আরো বলেন, আমাদের সামাজিক বিচ্ছিন্নকরণের আজকের দ্বিতীয় দিন চলছে। এ পর্যন্তু আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আদেশ-নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন সময় জনস্বার্থে যে আদেশ ও নির্দেশনা দেওয়া হয়, সেগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন। জনসাধারণের ভালোর জন্য, সুস্থতা-সুস্বাস্থ্য নিশ্চিতকরণে আমরা সরকারি পদক্ষেপগুলো নিয়েছি। তিনি বলেন, আপনারা সবাই ঘরের ভেতর থাকুন। জরুরি কাজে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। কাশি শিষ্টাচার মেনে চলুন। সাবান পানিতে হাত ধুতে হবে। অসুস্থ হলে অবশ্যই ঘরের ভেতর থাকুন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!