
রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংসহ ওই এলাকার ৫৪টি ভবন পুলিশের নজরদারিতে রয়েছে। বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে বাড়িগুলো পুলিশের নজরদারি থাকবে বলে জানা গেছে।
আজ শুক্রবার ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানা পুলিশ ওই ভবনগুলো ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে।
মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ গনমাধ্যমকে বলেন, আইইডিসিআরের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় করোনায় আক্রান্ত রোগী থাকতে পারে কিংবা আছে পুরো মোহাম্মদপুর এলাকার এরকম ৫৪টি বাসার তালিকা আমরা পেয়েছি। আইইডিসিআর থেকে পুলিশ সদর দপ্তর মাধ্যমে পাওয়া ওই তালিকা অনুযায়ী ৫৪টি বাসাকে ঝুঁকিপূর্ণ হিসেবে নজরদারিতে রাখা হয়েছে।