1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

রাজধানীর কবরস্থানে করোনায় মৃতদের দাফনে বাধা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

দেশে করোনায় আক্রান্তে মৃত্যুর সংখ্যা সরকারিভাবে পাঁচজন। এইসব মৃত ব্যক্তির লাশ ঢাকায় দাফন করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এছাড়া ঢাকার কোন কোন কবরস্থানে করোনায় মৃতদের লাশ দাফনে নিষেধাজ্ঞা দিয়ে ব্যানার টাঙানো হয়েছে। এদিকে এই সময়ের করোনা ভাইরাস কোডিভ ১৯ ছাড়া অন্যান্য রোগে মৃত্যুবরণ কারীদের লাশ দাফনে স্বজনদের সমস্যায় পড়তে হচ্ছে বলে জানা গেছে।

করোনায় মৃতদের দাফনে বাধা দেয়ার বিষয়টি স্বীকার করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। বুধবার রাজধানীর মহাখালীতে আইইডিসিআর আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বিষয়টি স্বীকার করেন।

মীরজাদী বলেন, আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে– যারা দেশের বাইরের থেকে এসেছেন, তাদের সঙ্গে অনেকে একটু অন্যরকম আচারণ করছেন। এবং অনেকক্ষেত্রে যারা মৃত্যু বরণ করছেন তাদেরকে ঢাকায় দাফন করতে দেয়া হয়নি।

এই প্রশ্নের জবাবে মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যে ক’দিনে আমাদের ছেড়ে চলে গেছেন, করোনায় মৃত্যু হয়েছে। তাদের অনেকের দাফনে সমস্যা হয়েছিল। আমরা নিজেরা জড়িত হয়ে তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, আমরা সব সময় আপনাদের বলেছি আপনারা সহনশীল, সংবেদনশীল হোন। বিদেশ থেকে আসলেই তারা করোনা আক্রান্ত নন। অনেক রোগেই কিন্তু বিভিন্ন অসুখে অনেকে মৃত্যু বরণ করতে পারেন। এখন মৃত্যু বরণ করলে তা কোভিড ১৯ আকান্ত হবেন এমন কিন্তু নয়। ইতোমধ্যে এই রকম প্রশ্ন উঠায় অনেকের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি। তাদের পজিটিভ পাওয়া যায়নি।

এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তালতলা করবস্থানের গেইটে একটি ব্যানার টাঙানো হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়রের প্রতি আবেদন জানানো হয়- সাধারণ জনগণের জীবনের নিরাপত্তার স্বার্থে ‘করোনা ভাইরাস’ আক্রান্ত মৃত ব্যক্তিদের লাশ খিলগাঁও তালতলা কবরস্থানের পরিবর্তে ঢাকার বাহিরে বা অন্য কোন নিরাপদ স্থানে দাফন করার ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!