1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

ধেয়ে আসছে করোনা যুক্তরাষ্ট্রে, আতঙ্কে চায়নার শিক্ষার্থীরা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ভয়াবহ আকার আকার ধারণ করছে। এই আতঙ্কে যুক্তরাষ্ট্র থেকে ভাড়া বিমানে নিজ দেশে ফিরে আসতে চায় আমেরিকায় অবস্থানরত চীনা শিক্ষার্থীরা। আর সেজন্য তাদের মাথাপিছু গুনতে হবে ৩০ হাজার ডলার বা ২৫ লাখ, ৪৩ হাজার ৫৫৯ টাকা!

আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস দিনে দিনে বিস্তার লাভ করায় দেশটিতে অবস্থানরত চীনের শিক্ষার্থীরা তাদের নিজ দেশে ফিরে যেতে চায়। আর এজন্য চীনে ফিরতে প্রাইভেট বিমানের (জেট বিমানের) এক একটি আসনের জন্য ৩০ হাজার মার্কিন ডলার খরচ করতে হবে। চীনের ধনী পরিবারের ওই শিক্ষার্থীরা তাদের পরিবারকে বুঝিয়ে এই টাকা সংগ্রহ করতে চায়।

জেফ গং নামের চীনের সাংহাইয়ের এক আইনজীবীর মেয়ে উইসকনসিন সিটিতে একটি হাইস্কুলে পড়াশুনা করে। তিনি তার মেয়েকে প্রশ্ন করেছেন যে, ১ লক্ষ ৮০ হাজার উয়ান বা ৩৬ হাজার ৭০০ ইউএস ডলার (মেয়ে) পকেট খরচের জন্য দরকার নাকি সে বাড়ি আসার জন্য বিমান ভাড়া চায়?

তিনি বলেন, আমার মেয়ে আমাকে জানিয়েছে ‘বাবা আমি বাড়ি যাবো।’ আমার মেয়ে বাড়ি ফেরার জন্য আমার কাছে আকুতি জানিয়েছে।

আকাশপথের তথ্য দান কারী প্রতিষ্ঠান ভ্যারি ফ্লাইটের তথ্যমতে, মঙ্গলবার পর্যন্ত চীনে আসা এবং চীন থেকে যাওয়ার জন্য মোট ৩৮০০ ফ্লাইটের মধ্যে মোট ৩১০২ টা ফ্লাইট বাতিল করা হয়েছে।

চার্টার ফ্লাইটগুলির জন্য একটি বৈশ্বিক বুকিং সেবা সংস্থার কমার্শিয়াল পরিচালক এ্যানেলিস গার্সিয়া জানিয়েছেন, দেশে ফেরার জন্য বিমান চলাচলের অভাব থাকায়, শিক্ষক শিক্ষার্থীরা নিজেরা গ্রুপ গ্রুপ করে ব্যক্তিগত চার্টার্ট বিমান ভাড়া নিতে চাচ্ছে।

এয়ার চার্টার সার্ভিসের গণযোগাযোগ ও বিজ্ঞাপন ম্যানাজার গ্লেন ফিলিপস জানিয়েছেন, আমার যুক্তরাষ্ট্র থেকে চীন পর্যন্ত কয়েকটি প্রাইবেট বিমানের ব্যবস্থা করেছি। যেগুলো নিউ ইয়র্ক ও বোসটন থেকে সাংহাই, সান জোশে থেকে হংকং এবং লস অ্যাঞ্জেলেস থেকে গুয়াংজুর পথে চলাচল করবে।

চীন, ইতালির পরেই করোনায় বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে, ইউরোপের পর করোনাভাইরাসের বিস্তারের নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্র। ডব্লিউএইচও মুখপাত্র মার্গারেট হ্যারিস বলছেন, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়তে দেখছি। এ থেকে আশঙ্কা করা যায় যুক্তরাষ্ট্র করোনা বিস্তারের নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে।

যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই ৬০ হাজার ৬৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮১৯ জন।-সুত্র কালেরকণ্ঠ

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!