1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

সাংবাদিকদের আলাদা পাস লাগবে না: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, স্থানীয় প্রশাসনকে সহযোগিতার জন্য সশস্ত্র বাহিনী থাকলেও সাংবাদিকদের দায়িত্ব পালনকালে আলাদা কোনো পাসের প্রয়োজন নেই ।

আজ বুধবার তথ্য মন্ত্রণালয়ে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতাদের কাছে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ছুটির সময়ে সেনাবাহিনী নামার মধ্যে সাংবাদিকদের দায়িত্ব পালনে আলাদা কোনো পাস বা পরিচয়পত্র ইস্যু করা হবে কিনা- জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আমি ব্যক্তিগতভাবে মনি করি সাংবাদিকদের যে কার্ড আছে সেটি যথেষ্ট। যদি সাংবাদিকদের মিডিয়া হাউজ থেকে বলে দেওয়া হয় তিনি অন-ডিউটি তাহলে সেটিই যথেষ্ট। এর জন্য আলাদা কার্ড দেওয়ার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি না। একজন সাংবাদিক যখন অন-ডিউটি তখন তাকে সহযোগিতা করা প্রয়োজন বলে মনে করি।

ড. হাছান বলেন, এই দুর্যোগ সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বিভিন্ন জায়গায় যেতে হয় সেজন্য তারাও কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে থাকেন। আমরা বলেছিলাম সাংবাদিকদের পার্সোনাল প্রটেকশনের জন্য আমরা কিছু পিপিই দেওয়ার ব্যবস্থা করবো।

সরকার করোনা ভাইরাস মোকাবেলায় ছুটি ও গণপরিবহন বন্ধ করেছে জানিয়ে মন্ত্রী বলেন, মানুষের চলাচল বন্ধ হলে করোনা ভাইরাস সংক্রমণ রোধ হয়। বিশেষ করে চীন, দক্ষিণ কোরিয়া এ ব্যবস্থা নিয়ে অনেকটা সফল হয়েছে।

বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতা ড. হাছান মাহমুদ বলেন, আমরা আশা করবো প্রধানমন্ত্রীর উদারতা ও মহানুভতায় যে নেতিবাচক ও ধ্বংসাত্মক রাজনীতি বিএনপি করে আসছিল তা থেকে বের হয়ে আসছে।

খালেদা জিয়ার মুক্তিতে করোনা ভাইরাস থেকে দেশ মুক্তি পাবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ মন্তব্যের জেরে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, করোনা ভাইরাস একটি বৈশ্বিক দুর্যোগের সঙ্গে খালেদা জিয়ার মুক্তির কোনো সম্পর্ক নেই। কিন্তু এ ধরনের দায়িত্বহীন কথা তিনি আদৌ বলেছেন কি না, সেটি আমি জানি না, যদি তিনি বলে থাকেন আশা করবো এ ধরনের দায়িত্বহীন কথা কেউ বলবে না।

নভেল করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে সারা দেশে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি এবং ২৪ মার্চ হতে সশস্ত্র বাহিনী নামার ঘোষণা দেয় সরকার।

এই সময়ে গণপরিবহন বন্ধ, জনসমাগম নিষিদ্ধসহ প্রশাসনের বেশকিছু কাজে সহযোগিতা করবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!