1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ১৩৯ : আইইডিসিআর এর ৪ সদস্যের টিম গাইবান্ধায়

  • আপডেট হয়েছে : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসকে কেন্দ্র করে গাইবান্ধার বিভিন্ন স্থানে বিদেশ থেকে আসা ব্যক্তিদের উপর কড়া নজরদারি রাখা হচ্ছে। আগত ওইসব ব্যক্তিদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, সোমবার (২৩ মার্চ) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিদেশ ফেরত ১৩৯ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ১৩৫ জনই বিদেশী। তারা যাতে নিয়মের বাইরে না চলে সেজন্য তাদের উপর কড়া নজরদারি রাখা হচ্ছে। তিনি বলেন, সোমবার দুপুরের পর ঢাকা থেকে আইইডিসিআর এর ৪ সদস্যের একটি টিম গাইবান্ধায় পৌঁছেছে। ওই টিমের সদস্যরা সাদল্লাপুর উপজেলার হবিবুল্লাহপুর গ্রামে কোয়ারেন্টাইন করে রাখা বাড়ির সদস্যদের পরীক্ষা নিরীক্ষা করবেন। এছাড়াও তাদের গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় কোয়ারেন্টাইনে থাকা সন্দেহভাজন কিছু ব্যক্তির পরীক্ষা নিরীক্ষা করার কথা রয়েছে।

অপরদিকে জেলায় দু’জন করোনা সনাক্ত হওয়ায় জেলা প্রশাসক বরাবরে সাদুল্লাপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. নবীনেওয়াজ এর দেওয়া পত্রের প্রেক্ষিতে রবিবার বিকেল থেকে সাদল্লাপুরের বিভিন্ন এলাকাসহ গোটা গাইবান্ধায় আতংক এবং আলোচনার ঝড় উঠলে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের সুস্পষ্ট বক্তব্যের পরও সোমবার মানুষের মধ্যে আতংক বিরাজ করছিল। এছাড়া গাইবান্ধা পৌরসভা তাদের নিয়ন্ত্রনাধীন পৌরপার্ক এবং এসকেএস ফাউন্ডেশনের নিয়ন্ত্রনাধীন রির্সোট এসকেএস ইন্ লক ডাউন ঘোষণা করেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!