1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

কিশোরগঞ্জে ইতালি ফেরত প্রবাসীর মৃত্যু

  • আপডেট হয়েছে : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে ইতালি ফেরত এক প্রবাসী মারা গেছেন। তিনি গত ২৯শে ফেব্রুয়ারি দেশে ফেরেন। গতকাল রাত ১১টার দিকে তিনি মারা যান।

তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সে জন্য তার নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর।

এ ঘটনায় উপজেলা প্রশাসন দু’টি বেসরকারি হাসপাতালে মানুষের চলাচল সীমিত করেছে। ওই ব্যক্তির বাড়ির চারপাশের ১০টি ঘরের মানুষের চলাচলও সীমিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি দেড় যুগ আগে ইতালিতে যান। তার দুই ছেলেও ইতালি প্রবাসী। গত ২৯শে ফেব্রুয়ারি তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পর তিনি এলাকায় স্বাভাবিক চলাফেরা করেন।

শনিবার থেকে ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার বয়স ৬০। সবশেষ তথ্যমতে মারা যাওয়া ব্যক্তিকে বিশেষ ব্যবস্থায় দাফনের ব্যবস্থা করছে স্বাস্থ্য বিভাগ।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ১৮ মার্চ (বুধবার) প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম এক বৃদ্ধের মৃত্যুর খবর দেয় আইইডিসিআর। এরপর গত শনিবার (২১ মার্চ) মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে জরুরি সংবাদ সম্মেলনে  আরেকজনের মৃত্যুর খবর দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।এছাড়া করোনায় এখন পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৭ জন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!