1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

করোনায় ইরানে মৃত্যু বাড়ছে, লকডাউন জর্ডানে

  • আপডেট হয়েছে : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৫১ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ইরানে শনিবার থেকে তিনদিনের কারফিউ জারি করেছে জর্ডান।

মধ্যেপ্রাচ্যে প্রাণঘাতী করোনাভাইরাস সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে ইরানে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১২৩ জনের।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নতুন করে ১২৩ জন মৃত্যুর মধ্য দিয়ে করোনাভাইরানে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫৬ জনে এবং আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২০ হাজার ৬১০ জনে।

করোনাভাইরাস নিয়ে ইরানের অবহেলা বেশ সমালোচিত হয়েছে এবং ভুলের খেসারত হিসেবে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে হারাতে হয়েছে।

ইরান অবহেলা করলেও কঠোর ব্যবস্থা নিয়েছে প্রতিবেশি জর্ডান। মঙ্গলবারের আগ পর্যন্ত কারফিউ বা লকডাউন চলাকালে সব দোকানপাঠ, রাস্তাঘাট বন্ধ থাকবে এবং কেনাকাটার জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়েছে।

জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তরের মুখপাত্র আমের সরতাভি জানান, কারফিউ লঙ্ঘনের অভিযোগে কর্তৃপক্ষ ইতোমধ্যে ৩৯২ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া আদেশ অমান্যকারী যে কারও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রবিবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫০ জনে। বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি এ ভাইরাস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!