1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

মিলানের কবরস্থানে জায়গা নেই, দাফন কর্মীরও সংকট

  • আপডেট হয়েছে : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে ইউরোপের দেশ ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৫ জন। তবে এত সংখ্যক মানুষের দাফনের জায়গা হচ্ছে না মিলানের কবরস্থানগুলোতে। প্রতিনিয়ত মৃতদেহ আসতে থাকায় সৎকার কাজে হিমশিম খাচ্ছেন কর্মীরাও।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় কবরস্থানে সংশ্লিষ্টরা এত মরদেহ সৎকারের কাজ করতে গিয়ে শারীরিক ও মানসিক চাপের মুখে পড়ছেন। এ কারণে শুধু জায়গা নয়, সংকট দেখা দিয়েছে মরদেহ দাফনকারী কর্মীরও। করোনাভাইরাস ছোঁয়াচে হওয়ায় মৃতদের দাফনে সহায়তার জন্য পাওয়া যাচ্ছে না নতুন কর্মী।

যে শহর মানুষের পদচারণায় দিনরাত মুখরিত হয়ে থাকতো, আজ সেই শহর নীরব নিস্তব্ধ। চারদিকে শুধু অ্যাম্বুলেন্সের সাইরেন বাজানো হর্ণ। প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। মৃত্যুর সংখ্যা বেড়ে এ যেন এক মৃত্যুপুরী।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭৯৩ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৫ জনে।

এখন পর্যন্ত এটাই যেকোনো দেশের জন্য একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ ছাড়া সর্বোচ্চ মৃত্যুর তালিকায় করোনার উৎসস্থল চীনকেও ছাড়িয়ে গেছে দেশটি।গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৫৭ জন। ইতালিতে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪২ হাজার ৬৮১। সব মিলিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫৩ হাজার ৫৭৮ জন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!