1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, ১৪ ব্যবাসয়ীকে ২২ লাখ টাকা জরিমানা

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ীর পাইকারি বাজারে ১৪ ব্যবাসয়ীকে ২২ লাখ টাকা জরিমানা এবং ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

করোনা ভাইরাসের কারণে রাজধানীর বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে শনিবার সকালে এ অভিযান শুরু হয়।

অভিযানের পর ৬৭ টাকার পাইকারি পেঁয়াজ ৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। অভিযানে ৫ জনকে ৬ থেকে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়। সর্বশেষ দুপুর পৌনে ১ টা পর্যন্ত অভিযান চলছিল।

তিনি বলেন, ‘করোনার কারণে জনগণের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। অনেকের মধ্যেই এক দিনে কয়েকমাসের বাজার করার প্রবণতা দেখা গেছে। এই সুযোগে আমাদের কিছু ব্যবসায়ী পণ্যের দাম ৩-৪ গুণ বাড়িয়ে দিয়েছে।’

সারোয়ার আলম বলেন, ‘আমরা দেখেছি, পাইকারি বাজারে গত বুধ ও বৃহস্পতিবার (১৮ ও ১৯ মার্চ) প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ২৮ থেকে ৩১ টাকা। গতকাল তারা পেঁয়াজ বিক্রি করেছে ৬৫ থেকে ৬৮ টাকা কেজি। খুচরা বাজারে ৮০ থেকে ৮৫ টাকায় পেঁয়াজ বিক্রি করেছে। অথচ এটা পেঁয়াজের সিজন। দেশে প্রচুর মজুত রয়েছে। ব্যবসায়ী, আড়তদার ও ফড়িয়ারা মিলে এই কাজগুলো করেছেন। এ পর্যন্ত ১৪টি প্রতিষ্ঠানকে ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ৫ জনকে ৬ মাস থেকে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।’

ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে ম্যাজিস্ট্রেট বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা এই করোনা ভাইরাস বা মানুষের অতিরিক্ত কেনাকাটার সুযোগকে কাজে লাগিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি করবে তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এছাড়াও জনগণ ও ক্রেতাদের অনুরোধ করব আপনারা একইসঙ্গে ২-৩ মাসের বাজার করবেন না। আপনারা সর্বোচ্চ ৭ দিনের বাজার করতে পারেন। সবাই এভাবে কেনাকাটা করতে গেলে দাম বাড়িয়ে ফেলবে তারা।’ক্রেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমরা পাইকারি ও খুচরা বাজারে নিয়মিত অভিযান চালাচ্ছি। কে কত টাকা নিচ্ছে তা নজরদারি করছি। সব ক্রেতাদের অনুরোধ করছি, আপনারা ভাউচার ছাড়া কেউ পণ্য ক্রয় করবেন না। আমরা দেখতে চাই, কে কোন পর্যায়ে কত টাকা বাড়িয়েছেন।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!