1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

উপ-নির্বাচনে সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী ও আ.লীগ সভাপতি শেখ হাসিনা জাতীয় সংসদের ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে আজ সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

প্রধানমন্ত্রী আজ সকাল ৯টা ১০ মিনিটে ধানমন্ডিস্থ ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের উপ-নির্বাচনে ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে স্থানীয় সময় সকাল ৯টার সময় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং কোন বিরতি ছাড়াই তা বিকেল ৫টা পর্যন্ত চলবে।

নির্বাচন কমিশন ঢাকা-১০ আসনে ইভিএম ব্যবহার করছে। অপর দুই আসনে ব্যালট পেপার ব্যবহার করা হচ্ছে।

গত ২৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আ.লীগ দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস পদত্যাগ করলে ঢাকা-১০ নির্বাচনী আসন শূন্য হয়।

ঢাকা-১০ আসনের রিটার্নিং কর্মকর্তা জি এম শাহতাব উদ্দিন বাসস’কে জানান, ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা হলেন- আ.লীগ মনোনীত শফিউল ইসলাম মহিউদ্দিন, বিএনপি’র শেখ রবিউল আলম, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী আহসান আসকারি, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী এবং পিডিপি’র আবদুর রহিম।

ঢাকা-১০ আসনে মোট ভোটার ৩ লাখ ১২ হাজার ২শ’ ৮১ জন। এখানে ভোট কেন্দ্র রয়েছে ১১৭টি ও ভোট কক্ষ ৭৭৬টি। সূত্র- বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!