1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

নামাজরত অবস্থায় মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলো ছেলে

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের পান্থাবাড়ি গ্রামে জুম্মার নামাজরত অবস্থায় আপন মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে মানষিক ভারসাম্যহীন ছেলে মন্তাজুল (২৬)। ঘটনার পর এলাকাবাসী খুনি ছেলে মন্তাজুলকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

আজ শুক্রবার জুম্মার নামাজের সময় এ ঘটনা ঘটে। নিহত ঐ মহিলা পান্থাবাড়ি গ্রামের সোলায়মান আলীর স্ত্রী মিনি আক্তার (৫০)।

এলাকাবাসী জানায়, জুম্মার নামাজের সময় মিনি আক্তার তার নিজের ঘরে নামাজ পড়তে বসে। এসময় তার মানষিক ভারসাম্যহীন ছেলে মন্তাজুল ঘরে থাকা কুড়াল দিয়ে মায়ের গলায় জোড়ে কোপ মারে। এতে মা মিনি আক্তারের গলা কেটে সে ঘটনাস্থলেই নিহত হয়।

স্থানীয়রা আরও জানায়, মাকে হত্যাকারী মন্তাজুল কয়েক বছর আগে মানুষিক ভারসাম্যহীন হয়ে পড়ে। অনেক ডাক্তারী চিকিৎসার পর বর্তমানে তাকে বাড়িতে বেঁধে রেখে কবিরাজী চিকিৎসরা করছিল তার পরিবারের সদস্যরা। ঘটনার সময় তার হাত-পায়ের বাঁধন খোলা ছিল।

এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃঞ্চ কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসে আপন মাকে খুনের অপরাধে ছেলে মন্তাজুলকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকাবাসী ও তার পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা গেছে মন্তাজুল মানষিক রোগী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!