1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

জাতীয় প্রেসক্লাব বন্ধ ঘোষণা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস আতঙ্কে জাতীয় প্রেসক্লাবের সব কার্যক্রম ৩১ শে মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সকালে আয়োজিত ম্যানেজিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২১ মার্চ থেকে ৩১ মার্চ জাতীয় প্রেসক্লাবের সব কর্মকাণ্ড বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে প্রেসক্লাবের সব সদস্য, কর্মচারী, কর্মকর্তা ক্লাব চত্বরে আসা থেকে বিরত থাকবেন। উদ্ভূত পরিস্থিতিতে সবার সহযোগিতা একান্ত কাম্য।

এদিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা বিস্তার রোধে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। সৌদি আরবসহ মুসলিমপ্রধান দেশগুলো মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বিশ্বের অন্য দেশগুলোতে বড় বড় বিপণী বিতান, এয়ারপোর্ট, বাস ও রেল স্টেশন, সমুদ্রবন্দর, সমুদ্র সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশেও এই ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১৭ জন। এরপরেই মাদারীপুরের শিবচর উপজেলায় গণপরিবহন চলাচলসহ দোকানপাট বন্ধ করা হয়েছে। আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য বিশ্ব ইজতেমা মাঠ প্রস্তুত করা হচ্ছে। সেনাবাহিনীকে দুইটি কোয়ারেনটাইন ক্যাম্প পরিচালনার দায়িত্বও দেওয়া হয়েছে। বেশ কয়েকটি গণমাধ্যমসহ অনেক প্রতিষ্ঠানই কর্মীদের বাসায় বসে কাজ করার নির্দেশ দিয়েছে। দেশে সকল প্রকার সভা-সমাবেশ-গণজমায়েত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!