1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এবার সেচ্ছায় কোয়ারেন্টিনে গেলেন মাহাথির মোহাম্মদ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত এক পার্লামেন্ট সদস্যের সংস্পর্শে আসার পর স্বেচ্ছায় কোয়ারেন্টিনে চলে গেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

গতকাল বৃহস্পতিবার তার এক মুখপাত্র বলেন, তুন মাহাথির বর্তমানে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে পর্যবেক্ষণে রয়েছেন। মঙ্গলবার তিনি কোভিড-১৯ ভাইরাসের পরীক্ষা করেছেন।- খবর স্ট্রেইটস টাইমসের।

তবে পরীক্ষার ফল প্রকাশে অনিচ্ছার কথা জানিয়েছেন তিনি।

এমপি কেলভিন ই লি উয়েনের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে ৯৫ বছর বয়সী মাহাথিরকে। সারওয়াক জেনারেল হাসপাতালে বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ওই এমপি।

মঙ্গলবার এক ফেসবুক পোস্টে নিজের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন উয়েন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত আরেক এমপি অ্যান্ড্রু লিং বিউর সংস্পর্শে এসেছিলেন।

টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে নিজের কোয়ারেন্টিনে থাকার অভিজ্ঞতার কথা জানান মাহাথির। তিনি বলেন, আমি কোয়ারেন্টিনে রয়েছি। সংকটটির সমাধানে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাকে অবশ্যই ১৪ দিন এ অবস্থায় থাকতে হবে।

কোয়ারেন্টিনে থাকলে ভাইরাস অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা কম থাকবে বলেও মন্তব্য করেন মাহাথির।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!