1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

করোনায় আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়নি: কাদের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

আ.লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখনও করোনায় আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়নি আমরা এই প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা করার।

আজ শুক্রবার আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ ঝুঁকিতে আছে। কিন্তু আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি। বাংলাদেশে এখন পর্যন্ত ১৭ জন আক্রান্ত হয়েছেন, একজন মারা গেছে। তার পরও ঝুঁকিতে আছে।

তিনি বলেছেন, করোনা যত বড়ই শত্রু হোক না কেন, আমরা এই ভাইরাসকে পরাজিত করতে পারব বলে আশা করছি।

করোনাকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনাভাইরাস সারাবিশ্বে একটি সমস্যা। এটি এখন বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। এ ভাইরাস থেকে আমরা মুক্ত হতে পারব যে, সেটি নিশ্চিত করে বলা যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা পুরোপুরি প্রস্তুত আছি। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রয়াসে করোনাভাইরাস যত বড়ই শত্রু হোক না কেন, আমরা এই ভাইরাসকে পরাজিত করতে পারব।

ঢাকা-১০ আসনসহ সব উপনির্বাচন এবং চট্টগ্রাম সিটি নির্বাচন পেছাতে নির্বাচন কমিশনের কাছে বিএনপির আবেদন প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, তারা কখন কী বলেন, আর কখন কী করেন বোঝা মুশকিল। তারা সব কিছুতেই রাজনীতি খোঁজেন। কিন্তু উপনির্বাচনের বিষয়টি পুরোপুরি নির্বাচন কমিশনের এখতিয়ার। তারা যদি নির্বাচন পেছাতে চায়, এটি তাদের বিষয়। তাদের নিজস্ব স্বাধীনতা আছে তারা সিদ্ধান্ত নেবে। ইসিকে আ.লীগ নিয়ন্ত্রণ করে না। তাদের নিজস্ব স্বাধীনতা আছে, তারা সিদ্ধান্ত নিতে পারে। নির্বাচন পেছানোর জন্য আবেদন হয়েছে, সেটি গ্রহণযোগ্য হবে কিনা তা আমি জানি না।সরকার করোনাভাইরাসের মধ্যেও বিএনপির ওপর নির্যাতন বন্ধ করেনি বলে দলটির নেতাদের অভিযোগের জবাবে আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ওপর কীভাবে, কোন নির্যাতন করা হলো, তা তো দেখি না, তা তো জানি না। অযথাই অভিযোগ দেয়া তাদের পুরনো অভ্যাস। বিএনপি অভ্যাসের কারণে এই অভিযোগ করে থাকে। সুতরায় বিএনপির অভিযোগ নিয়ে মন্তব্য করার কিছু নেই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!