1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

যুক্তরাষ্ট্রে ২ কংগ্রেস সদস্য করোনায় আক্রান্ত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন দেশটির কংগ্রেসের দুই সদস্য।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি সভায় ফ্লোরিডা থেকে নির্বাচিত রিপাবলিকান দলীয় মারিও ডিয়াজ-ব্যালার্ট এবং উটাহ থেকে নির্বাচিত ডেমোক্রেট সদস্য বেন ম্যাকঅ্যাডামস বর্তমানে ভাইরাস সংক্রমণে চিকিৎসাধীন আছেন বলে সংবাদে জানানো হয়।

গতকাল বুধবার কংগ্রেস সদস্য মারিও ডিয়াজ ব্যালার্টের অফিস সূত্রে এক বিবৃতিতে জানানো হয়, জ্বর ও মাথা ব্যথার পরিপ্রেক্ষিতে তাকে করোনা ভাইরাস সংক্রমণের পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে ভাইরাস সংক্রমণের অস্তিত্ব পাওয়া যায়।

তবে তিনি কী ভাবে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন সে বিষয়ে কিছু জানানো হয় নি।

অন্য দিকে বুধবার কংগ্রেস সদস্য বেন ম্যাকঅ্যাডামস এক টুইটবার্তায় জানান, তিনিও করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। চিকিৎসকের পরামর্শে তিনি স্বেচ্ছায় নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন।

এ দিকে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি সভার হুইপ স্টিভ স্ক্যালিস এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে চলে যাচ্ছেন।

বিবৃতিতে তিনি জানান, কংগ্রেস সদস্য মারিও ডিয়াজ ব্যালার্টের সঙ্গে এর আগের সপ্তাহে তিনি দীর্ঘ বৈঠক করেছিলেন। এ কারণে সতর্কতার জন্য তিনি কোয়ারেন্টাইনে যাচ্ছেন।

অপরদিকে মিসৌরি থেকে নির্বাচিত প্রতিনিধি সভার রিপাবলিকান দলীয় সদস্য অ্যান ওয়েগনার জানিয়েছেন, কোনো লক্ষণ না থাকলেও সম্প্রতি কোভিড-১৯ আক্রান্ত এক রোগীর সঙ্গে সাক্ষাত হওয়ায় তিনি স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যাচ্ছেন।

করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে কংগ্রেসে নিযুক্ত চিকিৎসকের সূত্রে জানানো হয়, আক্রান্ত দুই কংগ্রেস সদস্যকে  নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাশাপাশি ওই কংগ্রেস সদস্যদের সঙ্গে যোগাযোগে যাওয়া সদস্যদের পরীক্ষা করে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রে বর্তমানে ৯ হাজার ৪৩৯ জন করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) আক্রান্ত। এর মধ্যে ভাইরাস সংক্রমণে ১৫৫ জনের মৃত্যু হয়েছে।এ পর্যন্ত বিশ্বের অন্তত ১৭০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এতে আক্রান্ত হয়েছেন অন্তত ২ লাখ ১২ হাজার ৮৭০ জন। প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭৮৯ জন। এ পর্যন্ত ৮৪ হাজারের বেশি করোনা আক্রান্ত রোগী চিকিৎসার মাধ্যম সুস্থ হয়ে উঠেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!