
গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে আব্দুল জব্বার (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপার গাইবান্ধা মহোদয়ের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদের সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে এসআই তয়ন কুমার, এসআই সঞ্জয় সাহা, এএসআই হাসান ও এএসআই মাইদুলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ১৮ মার্চ বুধবার সকাল ৮.৪৫ মিনিটে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে পৌরশহরে চৌমাথা বগুড়া দই ঘর এর সামন হতে হাতেনাতে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ব্যবসায়ী মোঃ আব্দুল জব্বার (৫২) নামে একজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল জব্বার চট্টগ্রাম জেলার আকবরশাহ থানার উত্তর কাট্টলী গ্রামের মৃত-
হাজী আহমেদুর রহমানের ছেলে।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ী আব্দুল জব্বারের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। উক্ত মাদক ব্যবসায়ী আব্দুল জব্বারকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।