1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

করোনায় প্রয়োজন হলে শাটডাউন করা হবে: কাদের

  • আপডেট হয়েছে : বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের কারণে বাংলাদেশের যেখানে যেখানে শাটডাউন করা দরকার তা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘করোনা মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। করোনাভাইরাসের কারনে দেশ শাটডাউনের চিন্তা সরকারের নেই। প্রয়োজন হলে কিছু জায়গা শাটডাউন ও বাস চলাচল বন্ধ করা হবে।’

আজ বুধবার বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যদি শাটডাউন করতে হয়, সে ক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতি আছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, প্রয়োজন হলে শাটডাউন (কাজ বন্ধ করে দেয়া) করা হবে। সবার আগে মানুষকে বাঁচাতে হবে। সে জন্য যা যা করণীয় করা হবে।

ওবায়দুল কাদের বলেন, পরিবহন মালিলিকরা হতাশ, যাত্রী কমে গেছে। এগুলো অটোমেটিকালি কমে যাবে। পরিস্থিতি কমিয়ে ফেলবে। তারপরও যদি প্রয়োজন হয় আমরা ব্যবস্থা নেবো।

তিনি বলেন, আমাদের শত্রু করোনা ভয়ঙ্কর। আমরা জাতি হিসেবে গতকালও প্রমাণ করেছি ভয়ঙ্কর করোনার যে শক্তি তারচেয়েও বড় শক্তি আমাদের সম্মিলিত শক্তি। এ যুদ্ধের প্রতিপক্ষ শক্তিশালী। এটা প্রতিরোধযোগ্য। আমরা এটি পরাজিত করতে পারবো বলে আশা করছি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মহাপরিচালক গতকাল যে বক্তব্য দিয়েছেন, সেখানে কথা একটিই ছিল– টেস্ট, টেস্ট অ্যান্ড টেস্ট তিনবার এটি উচ্চারণ করেছে। তিনি বলেছেন– টেস্টের ওপর গুরুত্ব দেয়া উচিত, আমরাও সেটি অনুসরণ করে এগিয়ে যাব।

প্রসঙ্গত চীনের উহান থেকে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বময় ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত প্রায় সাত হাজার লোকের মৃত্যু হয়েছে। ইউরোপের বহু দেশে করোনা এড়াতে শাটডাউন করেছে। কানাডার সরকার ঘোষণা করেছে খাবার-দাবার থেকে শুরু করে সাংসারিক খরচ পৌঁছে দেয়া হবে। সবাইকে ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!