1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

করোনারোধে ১৫০০ বছর আগে রাসুল (স.) যা শিখিয়েছিলেন

  • আপডেট হয়েছে : বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৫৬ বার পড়া হয়েছে

যে কোনো ধরনের মহামারী থেকে বাঁচতে মুহম্মদ (স.) তার উম্মতকে বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছেন। আর সেই নির্দেশনাগুলো মেনে চলার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ আহ্বান জানান।

আজহারী বলেন, করোনা থেকে বাঁচতে আল্লাহর রাসুলের বিখ্যাত গাইডলাইন হলো- কোনো এলাকার লোজন যদি মহামারীতে আক্রান্ত হয়, আল্লাহর রাসুল সেখানে যেতে নিষেধ করেছেন। আবার যারা আক্রান্ত তাদের সেখান থেকে বের হতে নিষেধ করেছেন।

তিনি বলেন, সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহর রাসুল বলেছেন, ‘সেখান থেকে তোমরা ভয়ে পালিয়ে যেও না। যে এলাকা মহামারী আক্রমণ করেছে, সে এলাকায় তোমরা প্রবেশ করো না’।

আজহারী বলেন, করোনা মহামারী আকার ধারণ করার পর বিশ্বব্যাপী আল্লাহর রাসুলের এই গাইডলাইন ফলো করতে দেখছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টগুলোতে বলা হয়েছে, কেউ যেন আক্রান্ত এলাকা বা দেশগুলোতে প্রবেশ না করে। এবং সব সরকারই এই নিয়মের মধ্যে চলে এসেছে।

তিনি আরও বলেন, তারা শহরগুলো লকডাউন করেছে। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করেছে। এবং আক্রান্ত এলাকায় কোনো টুরিস্ট বা ব্যবসায়ীর প্রবেশ বন্ধে সব ধরনের ভিসা বাতিল করেছে। সেখানে প্রবেশ ও বের হওয়া নিষেধ করা হয়েছে। যেটাকে আমরা কোয়ারেন্টিইন বলছি। যেখানে ১৪ দিন থাকতে বলা হচ্ছে।’

‘তাই আল্লাহর রাসুলের পক্ষ থেকে এটি হলো টাইমলেস গাইডলাইন যে, আক্রান্ত এলাকায় প্রবেশও করা যাবে না, বের হওয়াও যাবে না।’

আজহারী বলেন, করোনারোধে এই যে পদ্ধতি বিশ্ব অনুসরণ করছে এটি আল্লাহর রাসুল (স.) দেড় হাজার বছর আগে আল্লাহর রাসুল শিখিয়ে দিয়ে গেছেন।

‘কাজেই আক্রান্ত এলাকায় আমরা যেন কখনও না যাই এবং যারা আক্রান্ত হয়েছেন তারা বের হয়ে যারা সুস্থ আছেন তাদের সঙ্গে না মেশে।’

করোনা প্রতিরোধে সরকার ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে পরামর্শ দিচ্ছেন সেগুলো মেনে চলার আহ্বান জানান জনপ্রিয় এই বক্তা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!