1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

পবিত্র মক্কা-মদীনা বাদে সৌদির সব মসজিদ সাময়িকভাবে বন্ধ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৫৬ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববী ছাড়া দেশের বাকি সব মসজিদে নামাজ আদায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ।

মঙ্গলবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় সংগঠন দ্য কাউন্সিল অব স্কলার্স এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এই নিষেধাজ্ঞায় মসজিদগুলোতে দৈনিক জামাতসহ সাপ্তাহিক জুমার নামাজও স্থগিত থাকবে।

সৌদি সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

তবে মসজিদ পুরোপুরি বন্ধ করা হয়নি। সেখানে শুধু জামায়াতে নামাজ পড়া সাময়িক স্থগিত করা হয়েছে। নিয়মিত আজান হবে এবং সবাইকে বাসায় নামাজ পড়ার পরামর্শ দেয়া হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি কাউন্সিলের বরাত দিয়ে সৌদি গ্যাজেট জানিয়েছে, করোনাভাইরাস বিস্তার রোধে এই সিদ্ধান্ত প্রতিরোধমূলক ও সতর্কতামূলক পদক্ষেপের একটি অংশ।

এদিকে সৌদি বানিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, সৌদিতে পর্যাপ্ত পরিমানে খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় অন্যান্য দ্রব্যাদি মজুদ রয়েছে। এ বিষয়ে ভ্রাম্যমাণ পরিদর্শকরা নিয়মিত বিভিন্ন মজুদাগার পরিদর্শন করছেন। কোনও ব্যবসা প্রতিষ্ঠান দ্রব্যের দাম বৃদ্ধি করলে অনলাইনে অভিযোগ দাখিল করতে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনও রকমের সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি আরবে এ পর্যন্ত অন্তত ১৭১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন অন্তত ৩৮ জন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!