1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

দ্রুত করোনা নিয়ন্ত্রণে না এলে ইরানে মারা যাবে ৩৫ লাখ মানুষ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৩৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাস ইতিমধ্যে ইরানে ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করেছে। ইরানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৭৮ জন। মারা গেছেন আরও ১৩৫ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১৬৯ জন, আর মোট মৃতের সংখ্যা ৯৮৮। দ্রুত সময়ের মধ্যে করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে না পারলে দেশটিতে ৩৫ লাখ মানুষ প্রাণ হারাতে পারে বলে সতর্ক করেছেন এক বিশেষজ্ঞ।

গতকাল মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিক ও চিকিৎসক আফরুজ এসলামি তেহরানের শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার কথা উল্লেখ করে এ আশঙ্কার কথা জানান।

করোনা মোকাবিলায় সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ইরানের জনগণ এখনই সহযোগিতা করা শুরু করলে ১ লাখ ২০ হাজার মানুষ আক্রান্ত ও ১২ হাজার প্রাণহানিতেই এই মহামারি শেষ হবে। যদি মাঝারি পর্যায়ে সহযোগিতা করে তাহলে তিন লাখ আক্রান্ত ও ১ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু হবে।’

‘কিন্তু, মানুষজন যদি নির্দেশনা না মানে তাহলে ইরানে অন্তত ৪০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হবে, আর এতে প্রাণ হারাবে ৩৫ লাখ মানুষ।’

যদিও ঠিক কোন পদ্ধতিতে ও কবে এই জরিপ পরিচালিত হয়েছে তার বিস্তারিত জানাননি আফরুজ এসলামি। তবে ইরানের সরকার নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেলে এ ধরনের তথ্য প্রচার দেশটিতে করোনা সংকটের ভয়াবহতার চিত্রই তুলে ধরছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে প্রাদুর্ভাব শুরু হয়ে এ পর্যন্ত বিশ্বের অন্তত ১৬৪টি দেশে ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস। এতে আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯৭ হাজার ৫১৮ জন। মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৫৩ জনের। এছাড়া, প্রায় ৮১ হাজার ৬৯১ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন।

সূত্র: আল জাজিরা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!