1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান ড. সাইফুল মজিদ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

‘গ্রামীণ ব্যাংক’র নতুন চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের  (আইবিএ) অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ।

গতকাল রোববার স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন আজ সোমবার জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩’ এর ধারা ৯ ও ১০(১) অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদকে ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হলো।

যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তাকে এ নিয়োগ দেয়া হয়।

বেশ কিছুদিন থেকে গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদটি শূন্য রয়েছে। নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়ার ফলে শূন্য পদটি পূরণ হচ্ছে।

ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের চেষ্টাকে ‘শান্তি স্থাপন’ বিবেচনা করে ২০০৬ সালে গ্রামীণ ব্যাংককে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়।

এ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে বিতর্কের মধ্যেই ২০১১ সালের জানুয়ারি মাসে সরকার খন্দকার মোজাম্মেল হককে চেয়ারম্যানের দায়িত্ব দেয়।

এর তিন মাসের মাথায় বয়সসীমা অতিক্রান্ত হওয়ার কারণ দেখিয়ে এমডি পদ থেকে ইউনুসকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক।

গত বছরের ৮ আগস্ট খন্দকার মোজাম্মেল হক মারা যান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!