1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৫

  • আপডেট হয়েছে : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৫৩ বার পড়া হয়েছে

নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসের শহরতলীতে গতকাল রোববার এক গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। এছাড়া ধ্বংস হয়েছে ৫০য়ের বেশি আবাসিক ভবন।

দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি নাইজেরিয়ান ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের (এনএনপিসি) বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স।

এনএনপিসি বলছে, গতকাল রোববার লাগোসের আদুলে আদো এলাকায় তাদের পাইপলাইনের পাশে অবিস্থিত এক গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টে জড়ো করে রাখা হয়েছিল বেশ কিছু গ্যাস সিলিন্ডার। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই গ্যাস সিলিন্ডারকে ধাক্কা দিলে সেখানে ভয়াবহ বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। বিস্ফোরণে গ্যাস স্থাপনা সংলগ্ন ৫০টির বেশি আবাসিক ভবন ভেঙে পড়েছে। এসময় ধোয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। দ্রুত আশপাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা।

এতে এনএনপিস ‘র পাইপলাইনটিও ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানিটি তাদের পাম্পিং অপারেশন বন্ধ রেখেছে।

বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর লোকজন। তবে তারা আসার আগেই এই ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হন। আহত হন আরও বহু মানুষ। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের কোন নির্দিষ্ট সংখ্যা জানায়নি ওই কোম্পানি। এতে ধ্বংস হয়েছে আশপাশের ৫০টির বেশি আবাসিক ভবন।

এক প্রত্যক্ষদর্শী জানান, ‘আগুন ছড়িয়ে পড়ার আগে কেবল ধোয়া দেখা গেছে। এরপরই আমরা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাই। এসময় বেশ কিছু ভবনের ছাদ ভেঙে পড়ে।’

এনএনপিসি জানায়, এই বিস্ফোরণের পর ওই প্ল্যান্টের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে এতে লাগোস ও এর আশপাশের শহরের গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে না।আফ্রিকার দেশগুলোর মধ্যে অপরিশোধিত তেল উৎপাদনে শীর্ষে নাইজেরিয়া। সেখানে প্রায়ই পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকে। সাধারণত তেল চুরি ও নাশকতার কারণেই এসব বিস্ফোরণ হয়। সেখানে পাইপলাইন থেকে তেল চুরি করতে ব্যবহৃত পদ্ধতিগুলোর কারণেই প্রায়শই সেখানে এসব বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটে থাকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!