1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

আইন না জেনে ভুল ব্যাখ্যা দিচ্ছে মন্ত্রণালয়: প্রধান বিচারপতি

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ মে, ২০১৭
  • ৪১ বার পড়া হয়েছে

 

বিচার বিভাগকে বিক্ষুব্ধ করবেন না উল্লেখ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আইন না জেনে মন্ত্রণালয় ভুল ব্যাখ্যা দিচ্ছে। তারা যদি মনে করে আইনের একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে দেবে, তাহলে ভুল করবে।

সোমবার অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশবিষয়ক শুনানিতে এসব কথা বলেন প্রধান বিচারপতি।

গেজেট প্রকাশের জন্য রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতের কাছে দুই সপ্তাহ সময় চান।

গেজেট প্রকাশে সময় কেন চাওয়া হচ্ছে- প্রধান বিচারপতি জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘গেজেট রাষ্ট্রপতির কাছে আছে।’

পরে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা হাসব, না কাঁদব? অ্যানিওয়ে, আমি কিছু বলছি না। স্বাধীনতার ৪৫ বছর পার হয়ে গেছে। কিছু ত্রুটি রয়ে গেছে। কিছু অনিয়ম আছে। এগুলো নিয়ে সারাজীবন নয়। আমরা চাচ্ছি একটা সিস্টেমে চলে আসতে।’

পরে রাষ্ট্রপক্ষকে আরো দুই সপ্তাহ সময় মঞ্জুর করেন আদালত।

প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগীয় যেসব কর্মকর্তাকে প্রেষণে (ডেপুটেশন) দিয়েছি, তাদের যদি প্রত্যাহার করি, তাহলে কারো কিছু করার থাকবে না।’

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ্য করে এসকে সিনহা বলেন, ‘নির্বাহী বিভাগকে সুষ্ঠুভাবে কাজ করার জন্য বিচার বিভাগ হাত বাড়িয়ে দিয়েছে। আপনারা বিচার বিভাগকে বিক্ষুব্ধ করবেন না।’

সুরেন্দ্র কুমার সিনহা বলেন, রাষ্ট্রপতির কাছে কোনো ফাইল পাঠিয়ে যদি বলা হয়, ‘করবেন’, তখন তিনি ‘হ্যাঁ’ বলেন। আর ‘না’ বললে, ‘না’ বলেন।

উল্লিখিত বিষয়ের প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি বলেন, ‘এ কারণে বলছি, ভুল ব্যাখ্যা দেয়া হয়। ভুল বোঝাবুঝি যত কম হয়, ততই ভালো।’সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!