1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ

মোদির প্রস্তাবে সাড়া দিলেন শেখ হাসিনা

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। দক্ষিণ এশিয়ার অনেক দেশে ছড়িয়ে পড়েছে করোনা। এমন অবস্থায় করোনাভাইরাস মোকাবেলার জন্য পরিকল্পনা করতে সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করার প্রস্তাব দিয়েছেন নরেন্দ্র মোদি। আর তার আমন্ত্রণে সাড়া দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন তিনি। এছাড়া মোদির এই প্রস্তাবে আরো সাড়া দিয়েছে শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। সেই সঙ্গে ওই দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা মোদির এমন প্রস্তাবের প্রশংসাও করেছে।

আজ শুক্রবার টুইটারে দেয়া এক বার্তায় মোদি লিখেছেন, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি শক্তিশালী কৌশল তৈরি করতে সার্কভুক্ত দেশগুলোর নেতৃত্বের কাছে আমি প্রস্তাব করছি।’

ভারতের প্রধানমন্ত্রী টুইটে আরও লিখেন, ‘আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের নাগরিকদের সুস্থ রাখার উপায় সম্পর্কে আলোচনা করতে পারি। একসঙ্গে আমরা বিশ্বের সামনে একটি উদাহরণ তৈরি করতে এবং একটি স্বাস্থ্যকর গ্রহ গড়ে তুলতে অবদান রাখতে পারি।’

প্রায় আড়াই মাস আগে গত বছরের শেষ দিন চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর বিশ্বব্যাপী তা ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে।

দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্কের সদস্য আট দেশেই এ ভাইরাসের সংক্রমণ ঘটেছে। এর মধ্যে ভারতে সবচেয়ে বেশি ৭৪ জনের মধ্যে এ রোগ ধরা পড়েছে, সেখানে মৃত্যু হয়েছে একজনের। আজ বৃহস্পতিবার রাতে কর্নাটকের কালবুর্গি জেলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

পরিস্থিতির অবনতি এড়াতে ভারত অধিকাংশ ক্ষেত্রে বিদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছে, যা শুক্রবার রাত থেকেই কার্যকর হচ্ছে।

এর আগে সার্কভুক্ত দেশগুলোকে এক হওয়ার প্রস্তাব দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!