1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ

কোয়ারাইন্টাইনের শর্ত না মানলে জেল-জরিমানা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ এর জন্য ‘সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন-২০১৮’ এর প্রয়োজন হতে পারে জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

‘সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনের বেশ কয়েকটি ধারা বিজ্ঞপ্তিতে তুলে ধরে সংস্থাটি বলেছে, এই ধারাগুলো না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ কে বৈশ্বিক প্রাদুর্ভাব হিসেবে ঘোষণা করেছে, বাংলাদেশের চলমান প্রস্তুতি এর সঙ্গে সংগতিপূর্ণ, যদিও মানুষের আতঙ্কিত হবার প্রয়োজন নেই।

তবুও সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

গণবিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, “বিদেশ থেকে আসা কিছু প্রবাসী বা তাদের সংর্স্পশে আসারা কোয়ারাইন্টাইনের শর্ত সঠিকভাবে মানছেন না, অনেকেই মিথ্যা ও গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তর তাদের সবাইকে আইন অনুযায়ী এবং সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর শর্ত পালন করতে অনুরোধ করছে, এর ব্যত্যয় হলে শাস্তিমূলক ধারা প্রয়োগ করা হবে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনে সংক্রামক রোগ যেন বিস্তার না করতে পারে সেজন্য উড়োজাহাজ, জাহাজ, জলযান, বাস, ট্রেন ও অন্যান্য যানবাহন দেশে যাতায়াত করা নিষিদ্ধ করা হয়েছে।যদি কেউ সংক্রামক রোগ সর্ম্পকে মিথ্যা বা ভূল তথ্য দেয় তাহলে সেটি অপরাধ হিসেবে গণ্য করা হয়। আর তার জন্য দুই মাস কারাদণ্ড, বা ২৫ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এই আইনের অধীনে কোনও অপরাধের জন্য ফৌজদারী কার্যবিধি প্রযোজ্য হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!