1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা

নৌকা মার্কার পক্ষে গাইবান্ধা ৩ আসনের উপ নির্বাচনে স্মরণকালের রের্কড পরিমান কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ সৃষ্টিকাল হতে এ পর্যন্ত যত গুলো জাতীয় নির্বাচন হয়েছে তার মধ্যে গাইবান্ধা ৩ আসনের এবারের উপ নির্বাচন সবচেয়ে বেশী আলোচিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাড়াদেশে মানুষের নজর এ উপ নির্বাচনের দিকে। এ নির্বাচন কে ঘিরে এই প্রথম পলাশবাড়ী সাদুল্যাপুর উপজেলায় তথা গাইবান্ধা জেলায় নৌকা মার্কার পক্ষে নির্বাচনী প্রচার প্রচারনায় আওয়ামীলীগের প্রতিটি সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের আগমন। তাদের আগমনে মুখরিত অত্র নির্বাচনী এলাকার জনপথ ও রাজপথ।

আমরা যুগে যুগে শুনে এসেছি হেভিওয়েট প্রার্থীদের কথা এবার পলাশবাড়ী সাদুল্যাপুর উপজেলার মানুষ দেখছি হেভিওয়েট প্রার্থীর নির্বাচনী কার্যক্রম কেমন হয়। যা হচ্ছে বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এ্যাড. উম্মে কুলসুম স্মৃতির নির্বাচনী প্রচার প্রচারণায়। এই হেভিওয়েট প্রার্থী পক্ষে হেভিওয়েট শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ পলাশবাড়ী সাদুল্যাপুর উপজেলার মাঠে প্রান্তরে সাধারন মানুষের দ্বারে দ্বারে গিয়ে সরকারের উন্নয়নে বার্তা পৌছে দিয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা যেমন ব্যস্ত সময় পাড় করছেন তেমনি করছেন ব্যাপক পরিশ্রম। সকাল হতে গভীর রাত অবধি কার্যক্রম পরিচালনা করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নৌকা মার্কার প্রচারণায় সাদুল্ল্যাপুর পলাশবাড়ীতে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সমির চন্দ্রের নেতৃত্বে বাংলাদেশ কৃষকলীগ। আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে যুবলীগ,সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ,সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর নেতৃত্বে সেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সাফিয়া রহমান,সাধারণ সম্পাদক মাহামুদা বেগম কৃকের নেতৃত্বে মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্জের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা পৃথক পৃথক ভাবে নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন।

কেন্দ্রীয় নেতাদের প্রচার প্রচারণায় আসনটির উপজেলা দুটিতে ব্যাপক সাড়া পড়েছে নৌকার গণজোয়ারের পাল তুলেছে মুজিব সৈনিকেরা সহ সাধারণ ভোটারা। এ উপ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ব্যাপক ভোটে জয়ী করে বিশ্বরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে মুজিব জন্মশতবর্ষে আসনটি উপহার দেওয়ায় ব্রত নিয়ে নেতাকর্মীরা নির্বাচনী মাঠে।

উল্লেখ,আগামী ২১ মার্চ সকাল ৮ হতে শুরু হবে ভোট গ্রহন চলবে বিকাল ৫ টা পর্যন্ত। এ নির্বাচনে ১৩২ টি কেন্দ্র ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন নারী পুরুষ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।শান্তিপূর্ন পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পূর্ন করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!