
বাংলাদেশে করোনাভাইরাসের জন্য খোলা হটলাইনে এখন পর্যন্ত মোট ৪ হাজার ২১২টি কল এসেছে বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তবে নাম্বার ব্যস্ত পাওয়ার অভিযোগও রয়েছে বলে জানা তিনি।
আজ শুক্রবার সকালে রাজধানীর মহাখালীতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য।
এসময় তিনি জানান, করোনা ভাইরাসের উপসর্গ আছেন এমন ১৮৭ জনের পরীক্ষা করে আগের তিনজন বাদে কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। গত ২৪ ঘণ্টায় ২৪ জনের পরীক্ষা করা হলে তাদের ফলাফল নেগেটিভ এসেছে।
এদিকে সৌদি যেতে করোনামুক্ত এমন স্বাস্থ্য সনদের দরকার নেই বলেও জানান তিনি।করোনার উপসর্গ রয়েছে এমন কাউকে আইইডিআরে সরাসরি না গিয়ে আগে হট লাইনে যোগাযোগের পরামর্শ দিয়ে তিনি বলেন, কারও শরীরে যদি করোনা ভাইরাসের উপসর্গ থাকে এবং তিনি যদি সরাসরি সেখানে আসেন তবে সুস্থ কেউও আক্রান্ত হতে পারেন।