1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ

মানিকগঞ্জে ১০৯ জন হোম কোয়ারেন্টাইনে

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে নতুন আরও ৩০ জন বিদেশফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলায় মোট ১০৯ জনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হলো।

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, গত তিন দিনে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় বিদেশফেরত ১০৯ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশফেরত হওয়ার কারণে তাদেরকে নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধ ও আক্রান্ত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিতে মানিকগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নারী ও পুরুষের জন্য আলাদা দুটি ১২ শয্যার করোনা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে।

এছাড়া শহরের পাশে কেওরজানি এলাকায় জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউশনের নতুন ভবনে কোয়ারেন্টাইন ইউনিট খোলা হয়েছে এবং সেখানে ১০০ শয্যার ব্যবস্থা করা হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী গত মঙ্গলবার থেকে দেশে আসা প্রবাসীদের শনাক্ত ও তাদেরকে নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মানুষদের সার্বিক সহযোগিতায় আগত প্রবাসীদের শনাক্ত করা হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার শনাক্ত হয় ৫৯ জন, বুধবার ২০ জন ও বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ৩০ জন প্রবাসীকে শনাক্ত করা হয়েছে।

জেলায় প্রায় ১ হাজার ২০০ বিদেশফেরত ব্যক্তি রয়েছেন। যারা সম্প্রতি ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব ও সিঙ্গাপুর থেকে এসেছেন।

জেলা প্রশাসককে সভাপতি এবং সিভিল সার্জনকে সদস্য সচিব করে মানিকগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া প্রতিটি উপজেলায় ইউএনওকে সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সদস্য সচিবকে করে কমিটি গঠন করা হয়েছে। তথ্য-ইউএনবি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!