1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

বগুড়ায় গোলাগুলিতে ১৫ মামলার আসামি নিহত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

বগুড়া শহরের কলোনি এলাকার কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও কমপক্ষে ১৫ মামলার আসামি কবির হোসেন মিনকো দু’দলের গোলাগুলিতে  নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোরে শহরের মালতীনগর ভাটকান্দি ব্রিজ এলাকায় গোলাগুলির শব্দ শুনে জেলা পুলিশ বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, ওসি (সদর) এসএম বদিউজ্জামান, ওসি (ডিবি) আসলাম আলীসহ তাদের টিম ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় জরুরি বিভাগে উপস্থিত লোকজন তাকে কলোনি এলাকার মিনকো হিসেবে শনাক্ত করেন। মিনকোর বাবার নাম মো. আজিজুল হক। তিনি চক ফরিদ কলোনির বাসিন্দা।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, পুলিশের রেকর্ড পর্যালোচনা করে মিনকোর নামে ১৫টির অধিক মামলা পাওয়া যায়। জোড়াখুন, খুন, চাঁদাবাজি, অস্ত্র এবং মারাত্মক জখমের অভিযোগে এ মামলাগুলো রেকর্ড হয়েছিল বলে পুলিশের নথিসূত্রে জানা যায়।

সর্বশেষ ২০১৯ সালের জানুয়ারি মাসে অস্ত্রসহ আটক হয়ে বেশকিছুদিন জেল খেটে মাস চারেক আগে বের হয়ে পুনরায় চাঁদাবাজি শুরু করলে তার বিরুদ্ধে সদর এবং শাজাহানপুর থানায় ৬টি জিডি এন্ট্রি হয়েছিল বলেও জানান তিনি।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, ৮ রাউন্ড রিভলবারের গুলি, একটি ওয়ান শুটার গান, একটি লম্বা চাপাতি এবং একটি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!