1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গণতন্ত্র না ফিরলে নারীর অধিকার ফিরবে না: ফখরুল

  • আপডেট হয়েছে : রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

গণতন্ত্র ফিরে না আসলে নারীদের অধিকার ফিরে পাওয়া যাবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার (৮ মার্চ) দুপুরে ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত র‌্যালির উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তাকে মুক্ত করতে না পারলে গণতন্ত্র মুক্তি পাবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য যে কাজটি করেছেন তা হল- নারীদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে গণতন্ত্রের মাতা দেশনেত্রীকে মুক্ত করতে হবে। সে সঙ্গে সন্ত্রাস মুক্ত নিরাপদ সমাজ তৈরি করার জন্য নারীদের অবশ্যই এগিয়ে আসতে হবে। আমরা দেখেছি দেশের নারীরা অত্যন্ত নিষ্ঠাবান, পরিবারগুলোকে তারাই ধরে রাখেন, তারাই পরিবার জন্য নিরলসভাবে কাজ করে যান।

মহিলা দলের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘শপথ নিতে হবে আন্তর্জাতিক নারী দিবসে শুধু আপনাদের অধিকার আদায়ের জন্য নয় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই-সংগ্রাম করতে হবে। গণতন্ত্র যদি না থাকে তাহলে নারীর অধিকার থাকবে না। বাংলাদেশ সেটিই প্রমাণিত হচ্ছে।’

র‌্যালিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান এবং বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নূরে আরা সাফাসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!