1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব এলাকার ৭টি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত ‘চন্ডিপুর’ উপজেলা বাস্তবায়নের লক্ষে সাংবাদিক সম্মেলন

  • আপডেট হয়েছে : রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ১৬৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘চণ্ডিপুর উপজেলা’ নামে নতুন একটি উপজেলা বাস্তবায়নের দাবিতে শনিবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রস্তাবিত চণ্ডিপুর উপজেলা বাস্তবায়ন কমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। পরে একই দাবিতে কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বেসরকারি সংগঠন সমাজ উন্নয়ন সংস্থার সম্পাদক এবিএম নুরুল আখতার। এতে উল্লেখ করা হয়, গাইবান্ধা জেলার অন্তর্ভূক্ত সুন্দরগঞ্জ উপজেলা ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। যার আয়তন ৪২৬.৫২ বর্গ কি.মি.। পশ্চিম এলাকার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং পূর্বে ৭টি ইউনিয়নের মধ্যে কাপাসিয়া, চন্ডিপুর, শ্রীপুর, কঞ্চিবাড়ি, হরিপুর, শানি-রাম ও ছাপড়হাটি। চণ্ডিপুর ইউনিয়নটি বর্তমান উপজেলার মধ্যস্থলে অবস্থিত এবং বাণিজ্যিক এলাকা। সুন্দরগঞ্জ উপজেলা হেডকোয়ার্টার থেকে কাপাসিয়া, শ্রীপুর ও হরিপুর ইউনিয়নের দূরত্ব ৪০ থেকে ৪৫ কি.মি.। কোনো কোনো ক্ষেত্রে স্থানভেদে তার চেয়েও দূরবর্তী হওয়ায় এই ৭টি ইউনিয়নের জনগণের স্বাস্থ্যসেবা এবং প্রশাসনিক সহযোগিতা পাওয়া অত্যন্ত দুর্বিসহ হয়ে পড়ে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১৯৮৩ সালে উল্লেখিত ৭টি ইউনিয়নের প্রাণকেন্দ্র, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী চণ্ডিপুর ইউনিয়নকে উপজেলায় রুপান্তর করার জন্য আবেদন করা হয়। তৎকালীন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার প্রস্তাবিত চণ্ডিপুর উপজেলা নামকরণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিত প্রতিবেদন দাখিল করেন। যার স্মারক নং ৪৭০/এল.জি, তারিখ-২৮/৮/১৯৮৪। উক্ত প্রতিবেদনের আলোকে একনেকে প্রস-াবিত ‘চণ্ডিপুর উপজেলা’ বাস্তবায়ন করার আবেদন অনুমোদন করা হয়। কিন্তু অদ্যাবধি তা বাস্তবায়ন হয়নি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মো. জামিউল আনছারী লিংকন, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মেহেদী মোস-ফা মাসুম, চণ্ডিপুর উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আ.ব.ম শরিয়ত উল্ল্যাহ, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মো. ফুলমিয়া, চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফজলার রহমান সরকার, মো. মঞ্জিল হোসেন, মো. আব্দুর রাজ্জাক, এবিএম মনজু মিয়া, মো. আব্দুর রশীদ, মো. হাসান মাসুদ খান বাদল, ছামিউল ইসলাম ফুল, আব্দুল কুদ্দুস, সাইদুল রায়হান রিপন, চামেলী বেগম, মো. রিপন মিয়া, ফারুক হোসেন, সুলতান আলী, ফরিদ আহমেদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!