1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

খালেদা জিয়া সোজা হয়ে দাঁড়াতে পারছেন না: সেলিমা ইসলাম

  • আপডেট হয়েছে : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ১৪২ বার পড়া হয়েছে

 

মানবিক বিবেচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তার মেজ বোন সেলিমা ইসলাম।

আজ শনিবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এ আহ্বান জানান তিনি।

বিকাল তিনটায় বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে আসেন তার পরিবারের সদস্যরা। এসময় উনার মেঝ বোন সেলিম ইসলাম ছাড়াও আরো উপস্থিত ছিলেন ভাই শামীম ইস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগ্নি সামিয়া ইস্কান্দার। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদারও উপস্থিত ছিলেন।

সেলিমা ইসলাম বলেন, উনার স্বাস্থ্যের অবস্থা আগের মতনই আছি। কোন কিছুর পরিবর্তন হয়নি। শ্বাস কষ্টের কারণে উনি নিঃশ্বাসস নিতে পারছেন না। তার বাম হাতটা সম্পূর্ণ বেঁকে গেছে। সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, খেতে পারছে না, খেলে বমি হয়ে যাচ্ছে।

খালেদা জিয়ার মামলার সর্বশেষ যে জামিন আবেদন করা হয়েছে সে বিষয়ে তিনি সবকিছু জানেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে সেলিম ইসলাম বলেন, উনি এসব বিষয়ে সব কিছু জানেন। আমরা মনে করি মানবিক কারণে তাকে মুক্তি দেয়া উচিত। তার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ।

এতকিছুর পরেও আমরা তাকে জীবিত অবস্থায় হাসপাতাল থেকে নিয়ে যেতে পারবো কিনা সেটা নিয়ে সন্দিহান। আমরা তো বলছি সরকার অন্তত মানবিক দিকটা বিবেচনা করে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!