1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

আফগান শিয়া নেতার স্মরণসভায় গুলি, নিহত ২৭

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

আফগানিস্তানের রাজধানীতে শুক্রবার এক সংখ্যালঘু শিয়া নেতার স্মরণসভায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২৭ ব্যক্তি নিহত এবং আরও ৫৫ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মায়ার বলেন, আহতদের কাবুলের হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে।

হতাহতরা সবাই বেসামরিক নাগরিক বলে স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের মুত্রপাত্র নাসরাত রহিমি জানিয়েছেন।

দেশটির প্রধান নির্বাহী ও গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে থাকা শীর্ষ প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহসহ কয়েকজন প্রখ্যাত রাজনৈতিক নেতা অক্ষত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করতে পেরেছেন।

আফগান নিরাপত্তা বাহিনী একটি নির্মাণাধীন ভবন থেকে বন্দুকধারীদের হটাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে রহিমি জানিয়েছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছে।

হামলার পেছনে জড়িত থাকার কথা তালেবানরা অস্বীকার করেছে। আর অন্য কেউ এখনও দায় স্বীকার করেনি।

যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে ঐতিহাসিক শান্তিচুক্তি হওয়ার মাত্র কয়েকদিন পরই এ হামলার ঘটনা ঘটল।

শুক্রবারের অনুষ্ঠানটি রাজধানী কাবুলের শিয়া অধ্যুষিত দাসত-ই-বারচি এলাকায় আয়োজন করা হয়েছিল। এতে অংশ নেয়া লোকজনের বেশিরভাগই ছিল শিয়া।

আফগানিস্তানের সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায় হাজারাদের নেতা আবদুল আলি মাজারির ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবারের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তালেবানরা ১৯৯৫ সালে কাবুল দখলে এগিয়ে যাওয়ার সময় তাকে হত্যা করেছিল। তথ্য-ইউএনবি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!