1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

করোনা পরীক্ষার সনদ ছাড়াই কুয়েত যেতে পারবে বাংলাদেশিরা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

করোনাভাইরাস নেই এমন সনদ ছাড়া বাংলাদেশি প্রবাসীদের জন্য কুয়েত সরকারের যে বিজ্ঞপ্তি ছিল, তা আপাতত শিথিল করেছে দেশটি। কুয়েত সরকারের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগের পর দেশটিতে প্রবেশের অনুমতি দিয়েছে।

আজ শুক্রবার রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।

এসময় করোনাভাইরাস প্রতিরোধে দেশের জেলা-উপজেলা পর্যায়ে ‘র‌্যাপিড রেসপন্স টিম’ প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান সেব্রিনা ফ্লোরা।

চীন ও দক্ষিণ কোরিয়ায় কিছুটা কমলেও, ইতালিতে ভয়াবহ রূপ নিয়েছে করোনাভাইরাস। একদিনে মারা গেছে অন্তত ৪১ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ জনে।

ইতালির ২২ অঞ্চলে ছড়িয়েছে ভাইরাসের প্রাদুর্ভাব। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মারা গেছে আরো একজন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২তে। আক্রান্ত দুই শতাধিক। জনশূন্য হয়ে পড়েছে, পবিত্র কাবা শরিফ। ফিলিস্তিনে ২ জন আক্রান্তের পর, বন্ধ হয়ে গেছে বেথলেহেমের ন্যাটিভিটি চার্চ। ইরানে ১শ ছাড়িয়েছে প্রাণহানি। আক্রান্ত সাড়ে ৩ হাজার।

যুক্তরাজ্যে ১ এবং ফ্রান্সে নতুন করে মারা গেছেন ৩ জন। জার্মানিতে একদিনে ১৩৮ ও ফ্রান্সে ১০৯ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত তালিকায় আছেন এক ফরাসি এমপিও।এদিকে, সৌদি আরবে ওমরা হজ পালনের ওপর নিষেধাজ্ঞা আরো ১৪ দিন বাড়িয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি এয়ারলাইন্স আগামী ৩১শে মার্চ পর্যন্ত ওমরা যাত্রীদের নিয়ে কোন ফ্লাইট চালাবে না। এর আগে, বুধবার ওমরা হজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সৌদি আরব। দেশটিতে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!