1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

ক্ষমতা চিরস্থায়ী নয়: কাদের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

আ.লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, মুজিববর্ষ পালনের জন্য কেউ ক্ষমতার দাপট দেখাবেন না। ক্ষমতা চিরস্থায়ী নয়। মুজিববর্ষ পালনের নামে কেউ চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের আরও বলেন, মুজিববর্ষ পালনকালে দলের নেতাকর্মীরা অনেকে পোস্টার, লিফলেট, ব্যানার ও বিলবোর্ড করবেন। কিন্তু সেখানে নিজেদের ছবি ব্যবহার করবেন না। তবে নামটা ব্যবহার করতে পারেন। ছবি ব্যবহার যারা করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে মনিটরিং করার জন্য দলের একটি টিম থাকবে। কে কোথায় কী করছেন সব মনিটরিং করা হবে। মুজিববর্ষ উপলক্ষে পোস্টারিং করতে গিয়ে নিজের নাম জাহির করার মতো ঘটনা যেন না ঘটে। আত্মপ্রচার করার জন্য যেন পোস্টার করা না হয়। কোথাও কোনো পোস্টারে যেন কারো ছবি না দেখি।

তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে কোনো কর্মসূচি পালন করতে গিয়ে এবং অর্থসংগ্রহের নামে চাঁদাবাজি করবেন না। নিজেরা অর্থ দিয়ে তারপর প্রোগ্রাম করবেন। কোনো প্রকার চাঁদাবাজির খবর পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।

অত্যন্ত ভা গাম্ভীর্যের সঙ্গে মুজিববর্ষ পালন করা হবে। মানুষের সঙ্গে এমন কোনো আচরণ করবেন না যাতে মানুষ মনে দুঃখ পায়। দলের এসব আদেশ অমান্য করে কেউ যদি বাড়াবাড়ি করেন তাহলে তার বাড়াবাড়ি সহ্য করা হবে না।কাদের বলেন, মুজিববর্ষ শুধু ১৭ মার্চের কর্মসূচি নয়। এটা সারা বছরের কর্মসূচি। ১৭ মার্চ প্যারেড গ্রাউন্ডে বছরব্যাপী কর্মসূচির শুরু হবে। ওই কর্মসূচিতে বিদেশি অতিথিরা থাকবেন। দলীয় নেতাকর্মীরা এমন নম্র ও ভদ্র আচরণ করবেন যাতে কর্মীদের আচরণে তারা তল সম্পর্কে জানতে পারে। ওই অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!