1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

রাজধানীতে মদক ভর্তি প্রাইভেটকারসহ গ্রেফতার ২

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৫৫ বার পড়া হয়েছে

রাজধানীর বনানী এলাকা থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশি মদ-বিয়ার ভর্তি প্রাইভেটকারসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৪)।

গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- মো. হানিফ মিয়া (২৮) ও মো. মিরাজ হোসেন ওরফে হৃদয় (২৩)। তাদের কাছ থেকে ৪৬ বোতল বিদেশি মদ ও ১৪৪ ক্যান বিয়ার বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

তিনি জানান, গ্রেফতারকৃতরা একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামি। ভোলায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত রুবেল হাওলাদার ও গাজী হুমায়ুন কবির ওরফে কবির গাজীর কাছ থেকে বিপুল পরিমাণ বিয়ার ও মদ অবৈধভাবে সংগ্রহ করে গোপনে বিশেষ কায়দায় প্রাইভেটকারে ঢাকাসহ আশপাশ এলাকার ডিলারদের কাছে বিক্রি করে থাকে।

গ্রেফতারকৃতরা স্বীকার করেছে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!