1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

দেড় কোটি টাকার স্বর্ণসহ শাহজালালে যাত্রী আটক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৩৬ বার পড়া হয়েছে

প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) মো. সোলাইমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজের ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তাগণ বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করছিল।

নজরদারি ও তল্লাশির একপর্যায়ে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে মালয়েশিয়া থেকে আগত ফ্লাইট নং-MH196 এর যাত্রী শেখ সাদিকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি ৯৫০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন কাস্টমসের এই কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!