1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

নাশকতা ও গুজবের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

নাশকতা প্রতিরোধ ও সোশাল মিডিয়ায় গুজবকারীদের দিকে নজর থাকবে। এমন কিছু পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত উপকমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মুজিববর্ষের অনুষ্ঠানে প্রতিটি স্তরেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মুজিববর্ষের অনুষ্ঠান হবে পুরোনো বিমানবন্দরের প্যারেড স্কয়ারে। অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে উপকমিটির দ্বিতীয় সভা হয়েছে। ১৭ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষাধিক অতিথি আসবেন। সেদিন ট্রাফিক রুট কী হবে তা পরে জানিয়ে দেয়া হবে।

আসাদুজ্জামান খান বলেন, অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, দেশি-বিদেশি অতিথি ও কূটনৈতিকদের আসনগ্রহণসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমাদের দেশের ভিআইপিদের জন্যও সে ব্যবস্থা রাখা হচ্ছে। প্রতি স্তরে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম সব সময় প্রস্তুত থাকবে। সারা দেশব্যাপী সিটি করপোরেশন, বিভাগীয়, জেলা ও উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নিরাপত্তা উপকমিটি ও আইনশৃঙ্খলা বাহিনী যখনই প্রয়োজন হবে সভা করবে। ৩টা ১৫ মিনিটের মধ্যে অনুষ্ঠানস্থলের সব গেট বন্ধ হয়ে যাবে। সেদিন সকাল ১১টার মধ্যে ঢাকার সব শিক্ষা প্রতিষ্ঠান অনুষ্ঠান শেষ করবে। শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে অনুরোধ জানানো হবে।

ভারতের প্রধানমন্ত্রীর আগমনের প্রতিবাদ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। সেটাই আমাদের বক্তব্য। নতুন করে আমাদের কিছু বলার নেই। কোনো ব্যক্তি কী বলল বা কী করল সেটি দেখার বিষয় না। মুক্তিযুদ্ধে ভারত আমাদের যে সাপোর্ট দিয়েছে, সেটি সব সময় স্মরণ করি। আমরা মনে করি তিনি আসবেন। আমরা চলব আমাদের মতো করে। আমরা অসাম্প্রদায়িক দেশ। সেভাবেই আমরা চলব।

মুজিব বর্ষ পালন উপলক্ষে নাশকতার কোনও আশঙ্কা নেই জানিয়ে মন্ত্রী বলেন, গোয়েন্দা সংস্থাও এ বিষয়ে এমন কিছু জানায়নি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে কোনও নাশকতা হবে সেটি আমরা ভাবতেই পারি না।

এ সময় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির মুখ্য সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছেন ও বিভিন্ন দেশের সাংবাদিকসহ যারা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আসবেন তাদের বিষয়ে কাজ চলছে। কিছু দিনের মধ্যে চূড়ান্তভাবে কারা আসছে জানাতে পারব। তবে কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান আসবেন। তাদের সব নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এটি বড় আকারের অনুষ্ঠান। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার খানেক পারফর্মার থাকবে। বিশাল আয়োজনে বিপুল সংখ্যক অতিথি আসবেন, দর্শকরা থাকবেন। তাদের নিরাপত্তার বিষয়টি আমাদের দেখতে হবে। সূত্র- ইউএনবি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!