1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গণফোরামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন

  • আপডেট হয়েছে : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৫১ বার পড়া হয়েছে

বিশেষ কাউন্সিল ২০১৯ কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে গণফোরামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন। একইসঙ্গে ড. কামাল হোসেনকে সভাপতি ও ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আজ বুধবার বেলা ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো ড. কালাম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। আগামী মার্চের মধ্যে কমিটির অন্যদের নামও ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমি ড. কামাল হোসেন ২০১৯ সালের ৫ মে ঘোষিত গণফোরামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। পুনরায় জাতীয় কাউন্সিল না হওয়া পর্যন্ত দলের যাবতীয় রাজনৈতিক ও সাংগঠনিক দায়িত্ব পালন করার জন্য ড. কামাল হোসেনকে সভাপতি ও ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করছি। আহ্বায়ক কমিটির অন্য সদস্যদের নাম চলতি বছরের মার্চের মধ্যে ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে ড. কামাল আরো বলেন, কতিপয় দায়িত্বশীল নেতার দায়িত্বহীন আচার-আচরণে সাংগঠনিক শৃঙ্খলার অভাব দেখা দেয়। পত্রিকায় অনাকাঙ্ক্ষিত খবর প্রকাশিত হয়, যা সংগঠনের বৃহত্তর স্বার্থে মেনে নেয়া যায় না। তাই কাউন্সিলের ক্ষমতাবলে গত বছরের ৫ মে গঠিত গণফোরামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করছি।

আহ্বায়ক কমিটি গঠনের কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী কাউন্সিল না হওয়ার পর্যন্ত সাংগঠনিক দায়িত্ব পালনের জন্য ২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া বলেন, পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিটি সঠিক। এটা আমার হাতেই করা হয়েছে এবং সভাপতি সই করেছেন।উল্লেখ্য, সাংগঠনিক স্থবিরতা দূর করতে ২০১৯ সালের ২৬শে এপ্রিল গণফোরামের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল একটি শক্তিশালী কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে সভাপতিকে দায়িত্ব প্রদান করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!