1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

শিবিরের গুলিতে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

  • আপডেট হয়েছে : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নে ছাত্রলীগ ও জামায়াত-শিবির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আহত ছাত্রলীগ নেতা রাকিব হোসেন মারা গেছেন।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিবের মৃত্যু হয়।

নিহত রাকিব হোসেন আমান উল্যাহপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড শিপন পাটোয়ারী বাড়ির সফি উল্যার ছেলে। তিনি আমান উল্যাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

এছাড়াও এ ঘটনায় গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা হাবিবসহ অন্য পাঁচজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা হলেন- মো. হাবিব, রায়হান, মো. রনি ও মনুসহ ছয়জন।

এ ঘটনায় জামায়াত-শিবিরের চারজন কর্মীকে আটক করেছে পুলিশ। আটক জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হলেন, কৃষ্ণারামপুর গ্রামের ফারুক আহমদ (৪২), একই এলাকার মাসুদ আলম (৩০), রসুলপুর এলাকার ইব্রাহিম (৩০) ও জয়নারায়ণপুর গ্রামের আকরাম হোসেন (২৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগেও রাজনৈতিক প্রতিহিংসা ও পূর্ববিরোধের জের ধরে স্থানীয় ছাত্রলীগ ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর সূত্র ধরে গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে আমান উল্যাহপুর বাজারে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী। এ সময় একদল জামায়াত-শিবির নেতাকর্মী বাজারে এসে তাদের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ ছাত্রলীগের অন্তত সাতজন নেতাকর্মী আহত হয়। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমান উল্যাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান ছাত্রলীগ নেতা রাকিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আহত রাকিব ও হাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতে তাদের ঢাকা নিয়ে যাওয়া হয়। পরে রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সকালে তার অপারেশন হয়। রাকিবের কিডনি, লিভার ও পাকস্থলিতে গুলি লেগেছিল। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যান। হাবিবকে ঢাকার হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ চৌধুরী বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আমান উল্যাহপুর বাজারে এসে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে তারা এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে জখম করেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!