
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পূর্বনির্ধারিত ভারত সফর স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে এই সফরসূচি পুনর্নির্ধারণ করা হবে।
গতকাল রোববার এই সফর স্থগিত করা হয়।
সচিবালয় সূত্র জানায়, ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লার আমন্ত্রণে ৯ সদস্যের সংসদীয় দলের প্রতিনিধিদের নিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দিল্লি সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু মুজিববর্ষ উদযাপন নিয়ে কর্মব্যস্ততার কারণে এই সফর পুনর্নির্ধারণ করা হয়েছে।
আগামী ২৬ মার্চের পরে যে কোনো সময়ে এই সফর হতে পারে বলে জানান সংসদ সচিবালয়ের এই জনসংযোগ কর্মকর্তা।এর আগে গত জানুয়ারিতে ভারতে নির্ধারিত সফর বাতিল করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।