1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

দিল্লিতে ঘরহারাদের জন্য বাংলার দরজা খোলা: মমতা

  • আপডেট হয়েছে : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

দিল্লি সহিংসতায় যারা ঘরবাড়ি সহায় সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়েছেন, তাদের জন্য বাংলার দরজা খুলে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, ‘দিল্লি সহিংসতায় যারা গৃহহীন, সন্তানহীন, আতঙ্কে যাদের দিন কাটছে, তাদের জন্য বাংলার দরজা খোলা। নিজে দু’মুঠো ভাত খেতে পেলে, তাদের একমুঠো ভাত নিশ্চয়ই দেব।’

তিনি তহবিল গঠনের জন্য তৃণমূল নেতাদের নির্দেশ দিয়ে বলেন, ‘তৃণমূল কংগ্রেস এবার দিল্লিতে  সহিংসতায় ক্ষতিগ্রস্থদের জন্য তহবিল গঠন করছে।’

মোদী সরকারের কঠোর সমালোচনা করে মমতা বলেন, ‘যাঁরা মানুষকে আশ্রয়হীন করতে পারে, তারা মানুষকে আশ্রয় দিতে পারে না, সে ক্ষমতা নেই। এই বাংলা সেই বাংলা, যারা মায়ের আঁচল দিয়ে সকলকে ভালোবাসে, চোখের জল মুছিয়ে দেয়।’

তিনি অভিযোগ তুলে বলেন, ‘বিজেপি শাসিত রাজ্য থেকে বাঙালিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। মালদহ বা মুর্শিদাবাদ থেকে ভিন্ন রাজ্যে যারা কর্মরত, তাদের বহুজনরেই রক্তমাখা মৃতদেহ বাংলায় এসেছে। বিহারীদেরও একইভাবে তাড়িয়ে দেওয়া হচ্ছে।’তিনি দিল্লির সহিংসতাকে পরিকল্পিত গণহত্যা বলে আবারও দাবি করেন। তিনি বলেন, ‘দিল্লির ঘটনা আসলে একটি সুপরিকল্পিত গণহত্যা। আমি কেন গণহত্যা বলছি? কারণ এটা রাষ্ট্রের পক্ষ থেকেই করানো হয়েছে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!